বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে এলএসডিসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ইছাহাক আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডিসহ (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড) মো. ইছাহাক (৪২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২টার দিকে কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকা থেকে তাকে আটক করে।

আটক মো. ইছাহাক ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কাকডাংগা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে একটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ২ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি এলাকায় অভিযান চালায়। এসময় ভারত থেকে সীমান্ত গলিয়ে বাংলাদেশে পাচারকালে ৪ বোতল (প্রতি বোতল ৫০ এমএল) ভারতীয় এলএসডিসহ মোঃ ইছাহাককে আটক করা হয়। আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কলারোয়া থানায় মামলা করা হয়েছে

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক