শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে দোয়া ও বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) সকালে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত ওই দোয়া ও আলোচনা সভা এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এম কামরুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদ সদস্য শেখ ফারুক হোসেন,কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ আলহাজ্ব ইউনূস আলী, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আমির হোসেন, পরিচালনা পর্যদ সদস্য ও কাজিরহাট ডিগ্রি কলেজের সহ.অধ্যাপক ডাঃ মোঃ আশিকুর রহমান, পরিচালনা পর্যদ সদস্য ডাঃ মোশাররফ হোসেন, প্রভাষক ডাঃ হাবিবুর রহমান, ডাঃ ফাতেমা খাতুন, পরিচালনা পর্যদ সদস্য ডা.মোঃশফিকুর রহমান, প্রভাষক ডাঃ ফাতেমা খাতুন, প্রভাষক ডাঃ মাহাবুবুর রহমান, প্রভাষক ডাঃ রকিবুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সেলিনা খাতুন, মাহমুদুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরুল কবির সহ প্রতিষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বন্যার্তদের জন্য কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক ও শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ব্যক্তিগত উদ্যোগে গঠিত তাহবিলের অর্থ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- মাওলানা ইয়াসীন আরাফাত।

একই রকম সংবাদ সমূহ

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী