বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতায় ঈদ সামগ্রী বিতরণ করলেন সাবেক এমপি হাবিব

মহামারি করোনা ভাইরাস ও সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ইউনিয়নের কাজীরহাট বালিকা বিদ্যালয় মাঠে ৪৫০ পরিবারের মাঝে একটি করে শাড়ি, ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই, মাস্ক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

এর আগে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিএনপি জনগণের পাশে আছে, আগামীতেও থাকবে। বিএনপি বিপদের সময় মানুষের পাশে থাকে। বর্তমানে মহামারি করোনা ভাইরাস ও সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইতোমধ্যে তিনি তার নিবার্চনী এলাকা তালা-কলারোয়ায় ২৪টি ইউনিয়নের মধ্যে কলারোয়ার ৯টি ও তালার ৬টি ইউনিয়নে এভাবে খাদ্য সামগ্রী দিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন এবং আগামীতে যে কয়টি ইউনিয়ন বাকি আছে সবকটি ইউনিয়নে এভাবে অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কেরালকাতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দীন, কৃষক দলের সভাপতি আশরাফ হোসেন, যুবদল সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, কলারোয়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, যুবনেতা আশরাফুজ্জামান পলাশ, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বিএনপি নেতা নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তাওফিকুর রহমান সনজু প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা প্রভাষক রিজাউল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম