বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার আরো দুই ব্যক্তি করোনায় আক্রান্ত ।। এ পর্যন্ত আক্রান্ত ৭২, করোনামুক্ত ৪৬

কলারোয়ার আরো দুুই ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এ নিয়ে কলারোয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২ জন। তবে ইতোমধ্যে ৪৬ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার মতো অবস্থায় রয়েছেন আরো কয়েকজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন, কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাঁঁকডাঙ্গা গ্রামের মৃত ঈমান আলী সরদারের ছেলে রেজাউল হক (৫৫)। তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে নমুনা পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠান।
আক্রান্ত অপর ব্যক্তি হলেন কুশোডাঙ্গা ইউনিয়নের মেহমানপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল মালেক (৩৫)। চাকুরির সূত্রে তিনি নমুনা প্রেরণ করেন ঝিকরগাছা সদর হাসপাতালে।

নতুন করে করোনায় আক্রান্ত কলারোয়ার ২ ব্যক্তির বাড়িতে সোমবার লক ডাউন করা হয়েছে বলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস (ওসি) জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) চিকিৎসক জিয়াউর রহমান বলেন, অন্য হাসপাতালে প্রেরিত নমুনা পরীক্ষার তথ্য সূত্রে, নতুন করে কলারোয়ার দুই ব্যক্তিসহ করোনায় আক্রান্ত হওয়া মোট ৭২ জনের মধ্যে ৪৬ জন করোনামুক্ত হয়েছেন। আর পূর্বেই করোনায় আক্রান্ত ২ ব্যক্তি মৃত্যবরণ করায় বর্তমানে উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত ২৪ জন বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি সোমবার (৩ আগস্ট) কলারোয়ার নতুন ০২ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (সোমবার) পর্যন্ত ৬৪৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরন করা হলেও এর মধ্যে ৬২২ জনের নমুনা রিপোর্ট ল্যাব থেকে হাসপাতালে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত