শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাকডাঙ্গায় ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝাউডাঙ্গা

কলারোয়ার কাকডাঙ্গা ভলিবল টুর্নামেন্টে সাতক্ষীরার ছয়ঘরিয়া ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঝাউডাঙ্গা ভলিবল দল।

মঙ্গলবার (২২ডিসেম্বর) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাকডাঙ্গা দক্ষিণপাড়া তরুণ সংঘ ভলিবল কমিটি আয়োজিত দিনভর ৮দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ২৪-১৬ ও ২৪-২১ পয়েন্টে সাতক্ষীরার ছয়ঘরিয়া ভলিবল দলকে হারিয়ে জয় পায় সাতক্ষীরার ঝাউডাঙ্গা ভলিবল দল।

খেলাটি পরিচালনার দায়িত্ব পালন করেন মোখলেছুর রহমান ও কবিরুল ইসলাম।

স্কোরারের দায়িত্বে ছিলেন তৌহিদুজ্জামান ও শেরসা।

ধারাভাষ্য প্রদান করেন আসাদুল্লাহ ও ইকবাল হাসান।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন এবং পুরস্কার প্রদান করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি অধ্যাপক সানোয়ার হোসেন, কলারোয়া সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, মেম্বার শামসুর রহমান, মেম্বার প্রার্থী শরিফুল ইসলাম ও পলাশ, কলারোয়া নিউজ রিপোর্টার হাবিবুর রহমান রনি, খেলাধুলা প্রেমী মাসুদ রানা সোহরাব, জিসান, ইকবাল হাসান, রায়হান প্রমুখ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি ৩৫০০ টাকা প্রদান করা হয় এবং রানার্স আপ দলকে ট্রফির পাশাপাশি ২৫০০ টাকা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন