বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাজিরহাট বালিকা বিদ্যালয়ের শিক্ষক ইয়ার আলী আর নেই

কলারোয়ায় কাজীরহাট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়ার আলী (৪৭) আর নেই। পারিবারিক সূত্রে জানা যায়, নাভারনাস্থ ভাড়া বাসায় মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে শিক্ষক ইয়ার আলী বুকে ব্যথা অনুভব করলে যশোরে চিকিৎসা নিতে যাওয়ার পথে হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না….রাজেউন)।

তিনি দীর্ঘদিন যাবৎ হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

প্রয়াত শিক্ষক কেরালকাতা ইউনিয়েনর বেড়বাড়ি গ্রামের মৃতঃ গোলাম রব্বানীর পুত্র। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী,১ কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে বেড়বাড়ি উত্তর পাড়া জামে মসজিদ চত্বরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। জানাযা নামাজ পরিচালনা করেন হাফিজ মো. নুরুল হক।

জানাযা নামাজ পূর্বক আলোচনা করেন ও উপস্থিত ছিলেন প্রয়াতের কর্মস্থল কাজিরহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক, সাবেক প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, ইউপি সদস্য আলতাফ হোসেন, ইউপি সদস্য শফিউল আযম মেম্বর ওসমান গণি, বেড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার মোঃ শাহাজাহান আলী, প্রধান শিক্ষক মুজিবর রহমান,মাস্টার শাহারিয়র কবির সুমন, মন্জুরুল সরদার সোহাগসহ অসংখ্য মুসুল্লিগণ।

এ দিকে মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাড়িত ছুটে যান, সিংগা হাইস্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, মাস্টার আজিজুর রহমান, আব্দুর রউফ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার জাহাঙ্গীর হোসেন, জহুরুল হোসেন, শফিকুল ইসলাম,স্বপন সরকার, প্রয়াতের কর্মস্থল কাজিরহাট গার্লস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ফারহানা খাতুন, শিক্ষিকা রিনা ঘোষ, মাওঃ সিরাজুল ইসলাম, মাস্টার নূর ইসলাম,আব্দুস সামাদসহ সকল শিক্ষক- কর্মচারী ও অসংখ্য শুভাকাঙ্খীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!