রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কামারালি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কয়লা

কলারোয়ার কামারালি ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার ভাই ভাই ফুটবল দলকে টাইব্রেকারে ৯-৮গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলারোয়ার কয়লা ফুটবল দল।

শুক্রবার (১৮ডিসেম্বর) বিকালে কলারোয়ার কামারালি হাইস্কুল ফুটবল মাঠে কামারালি সূর্য সংঘ স্পোটিং ক্লাব আয়োজিত ৮দলীয় কে পি সুপার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে আক্রমণ পাল্টা আক্রমনের মধ্যে গোল শুন্য ড্র থাকায় সরাসরি টাইব্রেকারে সাতক্ষীরার ভাই ভাই ফুটবল দলকে ৯-৮ গোলে হারিয়ে জয় লাভ করে কয়লা ফুটবল দল।

রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল করিম। তাকে সহযোগিতা করেন কাজল ও শাহাদাৎ।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ও পুরস্কার বিতরণীতে থেকে পুরস্কার বিতরণ করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। প্রধান আলোচক জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার, বিশেষ অতিথি ছিলেন কামারআলি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাত্তার, আরও উপস্থিত ছিলেন যুগিখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সাংবাদিক আনিসুর রহমান, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, রেফারি মাসুদ পারভেজ মিলন ও রুহুল আমিন, খেলোয়াড় ফরহাদ বাবু ও বাপ্পা মন্ডল প্রমুখ।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি ৩২ইঞ্চি এলইডি টিভি ও রানার্সআপ দল একটি ২৪ইঞ্চি এলইডি টিভি পুরস্কার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত