বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কুশোডাঙ্গায় চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন চান শেখ জাকির

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চান উপজেলা আ.লীগের সহ.সভাপতি শেখ জাকির হোসেন।

তিনি দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে শেখ জাকির হোসেন দৌড়ঝঁাপ শুরু করে দিয়েছেন দলের সিনিয়র নেতাদের বাসা ও অফিসে। শুধু তাই নয়, নেতাদের কাছে তুলে ধরছেন তার মানবিক গুণাবলী, জনপ্রিয়তা ও তার এলাকার উন্নয়নের ফিরিস্তি। পাশাপাশি ব্যাপক গণসংযোগও করছেন। জনগণের সঙ্গে সম্পর্ক ঝালাই করতে বাড়ি বাড়ি গিয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করছেন এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন। শেখ জাকির হোসেন বলেন, আমি ইউনিয়ন আওয়ামীলীগের একজন ত্যাগী সহ.সভাপতি। সেই হিসেবে দলীয় মনোনয়নের জন্য প্রত্যাশা করছি।

এছাড়া সহ.সভাপতি হিসেবে আমার ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম রয়েছে ইউনিয়নবাসীর কাছে। তাই আমি আমার ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তর করতে আওয়ামীলীগের দলীয় টিকিটে চেয়ারম্যান নির্বাচিত হতে চান তিনি। এই শেখ জাকির হোসেন এর আগে ১৯৮৮সালে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সদস্য, ১৯৯৫-২০০২ সালে কলারোয়া উপজেলা আ.লীগের সদস্য, ২০০২-২০১৩ সালে উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য, ২০১৪-২০২০ সালে উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা আ.লীগের সহ.সভাপতি এছাড়া প্রাথমিক, মাধ্যমিক, দাখিল মাদ্রাসা, বাজার কমিটি এবং মসজিদ এতিমখানা ও হাফিজিয়া খানার সভাপতি’র দায়িত্ব পালন করছেন। তিনি রাজনৈতিক জীবনে-২০০১ সালের ১অক্টোবর সংসদ নির্বাচনের পর জামায়ত শিবির কর্তৃক ৫টি মামলা হয়। বর্তমানে আর কোন মামলা নাই, ২০০১ সালে বিএনপি সরকারের শাসনামলে এবং ২০১৩ সালে জামায়াত বিএনপি ক্যাডার কর্তৃক তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে ৬লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি করে। পারিবারিক ভাবে- তার পিতা মরহুম শেখ মহিউদ্দীন ১৯৬৭ সালে কুশোডাঙ্গা ইউনিয়ন আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ১৯৯৪ সালে মৃত্যু কালীন সময়ে উপজেলা আ.লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন, শেখ জাকির হোসেনের এক মাত্র ছেলে শেখ পারভেজ জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের প্রচার সম্পাদক, বড় কন্যা ফারজানা ইয়াসমিন এ্যনি ইডেন কলেজ ছাত্রলীগের সদস্য, পারিবারে বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান ফুপাতো ভাই। তিনি এইচএসসি পাশ করেছেন। তার এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। তিনি ১৯৬৪ সালে জন্ম গ্রহন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান