শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিতে সাতক্ষীরার ঝাউডাঙ্গা

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে সাতক্ষীরার ভাদড়াকে হারিয়ে ঝাউডাঙ্গা জয়লাভ করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত শেখ রাসেল স্মৃতি ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় ঝাউডাঙ্গা ফুটবল একাদশ বনাম ভাদড়া ফুটবল একাদশ পরষ্পর মোকাবেলা করে।

খেলা শুরুর ২৪ মিনিটে ঝাউডাঙ্গার ১৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় অধিনায়ক হাবিব ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।
বিরতির পরে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলতে থাকে, কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে ঝাউডাঙ্গা ফুটবল একাদশ।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন রাশেদুজ্জামান রাশেদ। তাকে সহযোগিতা করেন রুহুল আমিন ও সাইফুল আলম।

ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।

বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

বুধবার কলারোয়ার এসপি কিং ফুটবল একাদশ ও সাতক্ষীরার সপ্তগ্রাম রেক্রিয়েশন ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা