শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা সেমিতে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় ৩-০ গোলে মাঠশিয়া কে হারিয়ে স্বাগতিকরা জয়লাভ করেছে।

বুধবার বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের আয়োজনে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা শুরুর ২০ মিনিটে কেঁড়াগাছির ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মিলন একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয় অধ্যায়ঃ খেলা শুরুর ১৫ মিনিটে কেঁড়াগাছি ৬ নম্বর জার্সিধারী খেলোয়ার বাপ্পি একটি গোল করে ব্যবধান বাড়ান ২৬ মিনিটে কেঁড়াগাছি ৮ নম্বর জার্সিধারী খেলোয়ার সাগরের প্লান্টটি শটে আরো একটি গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ৩-০ গোলে যশোরের মাঠশিয়া কে হারিয়ে সেমিতে খেলার গৌরব অর্জন করে স্বাগতিক সোনামাটি ফুটবল একাদশ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোশারফ হোসেন তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও সাইদুর রহমান।

বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

আগামী শুক্রবার প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাব বনাম কাজিরহাট ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক

​জুলফিকার আলী : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভোররাতে ফজরের নামাজ পড়তে বের হওয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি