রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়ানুষ্ঠান

কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বেলা ২টার দিকে কেরালকাতার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পুটুনি ঈদগাঁহ ময়দানে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেরালকাতা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি।

উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তবিবর রহমান, কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাংবাদিক সরদার জিল্লুর, বঙ্গবন্ধু সৈনিক লীগ কলারোয়া উপজেলা শাখার সহ-সভাপতি মোস্তফা কামাল মোস্ত, হরিদ্রাপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোস কুমার ভট্টাচার্য, শিক্ষক অশোক কুমার ভট্টাচার্য, ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ, সমাজ সেবা অফিসার মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া থানা পুলিশের ৮নং বিট পুলিশিং কর্মকর্তা এএসআই মফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘বঙ্গবন্ধুর মতো জাতীয় বীরেরা বার বার মরে না, একবার মরে।’

তিনি পবিত্র আশুরার দিনে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করেন।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু।

উল্লেখ্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি কেরালকাতার সাবেক চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের নেতৃত্বে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের নির্ধারিত দিনে কেরালকাতা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হলেও এই ৫ নং ওয়ার্ডে অনিবার্য কারন বশত সেদিন পালন করা সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত