শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদে শপথ পরবর্তী প্রথম সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের নির্বাচন ও ২২ ফেব্রুয়ারী শপথ পরবর্তী প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ০২ এপ্রিল কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে ইউনিয়ন পরিষদের সচিব পদাধিকার বলে পরিষদের সেক্রেটারি আসাদুল ফারুক সকলকে বরণ করে নেন।

তিনি তার স্বাগত বক্তব্য শেষে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকা কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবুকে স্বাগত বক্তব্য রাখার আহবান জানান এবং সভা পরিচালনা করার অনুরোধ করেন।

স্বাগত বক্তব্য রাখেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ)।

ইউপি সদস্যদের মধ্য থেকে ১নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য শেখ মুজিবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

এর পর পরিষদের প্রথম সভায় ১২ জন ইউপি সদস্য /সদস্যাগন চেয়ারম্যান ভিপি মোরশেদকে ফুল দিয়ে বরণ করে নেন এবং চেয়ারম্যান এক এক করে ফুল ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বই দিয়ে বরণ করে নেন পরিষদের ১২ জন ইউপি সদস্য, সচিব, উদ্যোক্তা, দফাদার ও চৌকিদারদের।

একই সাথে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা বই দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, উপস্থিত সাংবাদিক সরদার জিল্লুর, সাংবাদিক জুলফিকার আলি ও রাজু রায়হানকে।

পরিশেষে সকলকে মিষ্টি মুখ করিয়ে প্রথম সভার সমাপ্তি ঘোষনা করেন সভার সভাপতি চেয়ারম্যান ভিপি মোরশেদ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা