বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতা ইউপি’র দায়িত্বে নতুন চেয়ারম্যান ভিপি মোরশেদ

কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার বুঝে নিয়ে প্রথম সভা করলেন নতুন চেয়ারম্যান মোরশেদ আলী ভিপি।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২দিকে দায়িত্বভার বুঝে নিয়ে পরিষদের হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন পরিষদের ১২জন সদস্য, পরিষদের সচিবের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সভায় কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আব্দুর রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর সাত্তার, কলারোয়া উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ইউপি সদস্যা সাবিনা ইয়াসমিন, ওসমান আলী প্রমুখ।

প্রধান অতিথি হিসাবে দিক নিদর্শনমূলক বক্তব্য রাখেন সদ্য দায়িত্ব পাওয়া চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)।

সভার শুরুতেই কোরান তেলাওয়াত করেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক তবিবার রহমান ও পবিত্র গীতা পাঠ করেন কেরালকাতা ইউনিয়নের দায়িত্বে থাকা সহকারী কৃষি অফিসার মৃনাল কান্তি।

পরে ফুলের মালা দিয়ে নতুন চেয়ারমানকে বরণ করে নেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সদস্যাগন।

এর আগে নতুন চেয়ারম্যান ভিপি মোরশেদ ইউনিয়ন পরিষদে পৌছুলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিষদের সচিব ফারুক হোসেন। পরে চেয়ারম্যান ভিপি মোরশেদ আলাদা আলাদা ফটো সেশন করেন পরিষদের সচিব, সকল ইউপি সদস্য এবং গ্রাম পুলিশদের সাথে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা