রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতা উপ-নির্বাচনে লড়াই হতে পারে দ্বিমুখী, সকল প্রস্তুতি সম্পন্ন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন ২০ অক্টোবর মঙ্গলবার।
অনুষ্ঠেয় এ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তবে নির্বাচনী লড়াই হবে মূলত: দ্বিমুখী বলে শোনা যাচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বি এই দুই প্রার্থী হলেন: নৌকা প্রতীকের সম মোরশেদ আলী ও মোটর সাইকেল প্রতীকের আব্দুর রউফ সরদার। অপর প্রার্থী হলেন আনারস প্রতীকের নেছার আলি। তিন প্রার্থীই আওয়ামী লীগ ঘরানার মানুষ।

নৌকা প্রতীকে নির্বাচন করছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সম মোরশেদ আলি। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। তাঁর মূল প্রতিদ্বন্দ্বি আব্দুর রউফ সরদার সদ্য প্রয়াত কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদারের ভাই।

উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, মঙ্গলবার এই উপ-নির্বাচন সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ও আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস আরো জানান, এবার কেরালকাতা ইউনিয়নে মোট ১৭ হাজার ৪৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করার অনুমতি লাভ করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭৬১ জন ও মহিলা ৮ হাজার ৬৮৪ জন। কেন্দ্রের সংখ্যা ৯ টি, আর ভোট গ্রহণ কক্ষের সংখ্যা ৪২টি। তিনি আরও জানান, কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রসঙ্গত: উল্লেখ্য, গত ৩০ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন কেরালকাতা ইউনিয়নের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ সরদার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন