শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ক্ষেত্রপাড়া প্রাইমারি স্কুলের নব-নির্মিত ভবন উদ্বোধন

কলারোয়ার ক্ষেত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ৬৭নং ক্ষেত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোছা: রেশমা খাতুনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগের নেতা আসাদুজ্জামানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সরকার কল্যানমুখী সরকার।বর্তমান সরকারের সময় শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ খাতসহ রাস্তাঘাটে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে দেশের এই উন্নয়ন করা সম্ভব হয়েছে।’

মহামারি করোনার কারণে আগামি পুজা উৎসবে লোকসমাগম বেশি না করার জন্য পুজা কমিটির নেতৃবৃন্দের প্রতি বিশেষ আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী আফিসার মৌসুমী জেরীন কান্তা, উপজেলা শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, ১নং জয়নগরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান, শিক্ষক প্রদীপ কুমার, কবি আফিলউদ্দীন প্রমুখ।

পরে প্রধান অতিথি এড মুস্তফা লুৎফুল্লাহ বসন্তপুর ৫৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল