শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার খোরদো ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বাগতিকরা

কলারোয়ার খোরদো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মনিরামপুরের চাঁপাতলা ফুটবল একাদশকে ৫-১গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিগরা।

শনিবার (৭নভেম্বর) বিকালে খোরদো হাইস্কুল ফুটবল মাঠে খোরদো কপোতাক্ষ ফুটবল একাডেমি আয়োজিত মুজিববর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধের শুরুতে চাঁপাতলা ফুটবল একাদশের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় পুষ্প গোল করে দলকে এগিয়ে নেন। ২২মিনিটে হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় খোরদো কপোতাক্ষ একাডমি। পেনাল্টিতে খোরদোর ৯নম্বর জার্সীধারি খেলোয়াড় শরিফুল গোল করে দলকে সমতায় ফেরান। ২৫মিনিটে খোরদোর ৭নম্বর জার্সীধারি খেলোয়াড় জান্নাত গোল করে ব্যবধান বাড়িয়ে মধ্য বিরতিতে যায়।

বিরতির পরে ৯মিনিটে ও ২৩মিনিটে খোরদোর ১৬নম্বর জার্সীধারি খেলোয়াড় সুমন ২টি গোল করেন। আর খেলার শেষ মুহুর্তে একই দলের ৯নম্বর জার্সীধারি খেলোয়াড় শরিফুল আবারো গোল করে নিজেদের জয় নিশ্চিত করেন।

ধারাবিবরণীতি ছিলেন কামরুজ্জামান বুলু ও পলাশ।

খেলাটি পরিচালনা করেন আব্দুল গফফার। তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও মাসউদ পারভেজ মিলন।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন ও খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন।

বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক দীপক শেঠ, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, রেফারি মেহেদী হাসান ইমন ও সাজু হালদার, ক্রিড়াপ্রেমী আশরাফুল, সাইদুল, উজ্জল, গৌতম, আলফাজ, আল আমিন, আরিফ প্রমুখ।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার প্রদান করা হয়।

বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব