শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার গয়ড়া বাজারে খাস জমিতে নির্মিত দোকানঘর ভেঙ্গে উচ্ছেদ

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে খাস জমিতে নির্মিত দোকানঘর ভেঙ্গে দেওয়া হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে স্কেভেটর মেশিন দিয়ে গয়ড়া বাজারের মিজানুর রহমান ওরফে মিজান কসাইয়ের পুত্র আবুজারের হস্তগত থাকা একটি দোকানঘর ও সামনের ঝুলন্ত ছাদ ভেঙ্গে ফেলা হয়।

সেসময় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

উচ্ছেদ অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, চন্দনপুর ভূমি অফিসের নায়েব প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

এরূপ অভিযানকে স্বাগত জানানোর পাশাপাশি স্থানীয়রা বলেন, ‘গয়ড়া বাজারের বেশিরভাগ দোকানপাট ও অন্যান্য ভবন সরকারি খাস জমিতে। প্রভাব খাটিয়ে অনেকেই সেগুলো নির্মাণ ও ভোগদখল করে আসছেন। এগুলো উচ্ছেদ করা উচিত অথবা সরকারি ইজারার মাধ্যমে মাসিক ভাড়া চুক্তিতে বন্দোবস্ত করা হলে সরকারি কোষাগারে নিয়মিত বিপুল পরিমাণ অর্থ উপার্জন হতো।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান