শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর কৃষকলীগের উদ্যোগে সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের ১০ মৃত্যু বার্ষিকী পালন

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সাবেক সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের ১০ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

চন্দনপুর ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মাস্টার মাহবুর রহমান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীলা জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশ।

প্রধান বক্তা ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন। ইউনিয়ন যুবলীগ নেতা রাশেদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, কৃষকলীগ নেতা ইয়াকুব হোসেন, মামুন হোসেন, আব্দুল আল মামুন, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন লাভলু সহ ইউনিয়ন কৃষকলীগ, যুবলীগ নেতা-কর্মীবৃন্দ।

সব শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মাসুম হুসাইন।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সাবেক সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও শরীয়তপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাক ২০১১ সালের ২৩ ডিসেম্বর লন্ডনে কিংসকলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না..রাজেউন)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ