সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জালালাবাদ ও দেয়াড়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ ও পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কলারোয়ার ২নং জালালাবাদ ও ১১নং দেয়াড়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় ও কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯জুলাই) জালালাবাদ ও দেয়াড়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

ওসি বলেন, ‘মাদক কারবার চলবে না। যারা মাদক ব্যবসায়ী তারা আগামি দুই দিনের মধ্যে আত্মসমর্পণ না করলে কঠোরভাবে দমন করা হবে।’

জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা কিভাবে পৌঁছানো যায় সেই বিষয়ে আলোকপাত করে ওসি আরো বলেন, ‘পুলিশি সেবা প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোন প্রকার হয়রানি, দুর্নীতি বা উৎকোচ লেনদেন করা যাবে না। যদি কেউ এ ধরণের কার্যকলাপ করে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

২নং জালালাবাদ ইউনিয়নে বিট পুলিশিং এর দায়িত্বে থাকছেন এসআই আবু সাঈদ, এএসআই নূর আলী।

ওই অনুষ্ঠানে স্থানীয় ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন।
দায়িত্বপ্রাপ্তরা ছাড়াও এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মোসলেম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শওকাত আলী, প্রধান শিক্ষক রুহুল আমিনসহ ইউপি সদস্যগণ ও সুধী বৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই ইসরাফিল হোসেন।

আর দেয়াড়া ইউনিয়নে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আব্দুস কুদ্দুছ চুন্নুসহ পুলিশ কর্মকর্তা, ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ ও সূধিমন্ডলী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব