শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জালালাবাদ ইউপি’র মেম্বর উপনির্বাচনে আফতাব জয়ী

কলারোয়ার ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের ২নং সাধারণ ওয়ার্ড সদস্য (মেম্বর) পদে উপ-নির্বাচনে ডিএম আফতাবুজ্জামান নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২নং ওয়ার্ডে মোট ১৬৮২ ভোটের মধ্যে ১২২৩ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৫ ভোট বাতিল হয়েছে। প্রাপ্ত ভোটে ফুটবল প্রতিকের আফতাবুজ্জামান ৮৭৮ ভোট পেয়ে ইউপি সদস্য তথা মেম্বর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রাথী মোরগ প্রতিকের জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট-৩২০।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত ভোটে আফতাবুজ্জামানকে বে-সরকারিভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।’

‘সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন কার্যক্রম সম্পন্ন হওয়ায়’ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন সকল কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এদিকে থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, ‘ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য সকাল থেকে পুলিশ, র‌্যাব, আনসার, ভিডিপিসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিয়োজিত থেকে আইন-শৃংখলা সমুন্নত রেখে সুন্দর পরিবেশে ভোট কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তিনি ভোটে নিরাপত্তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সকল দায়িত্ববান কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

উল্লেখ্য, কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের ২নং সাধারণ ওয়ার্ডের নির্বাচিত সদস্য সিংহলাল গ্রামের সিরাজুল ইসলাম গত ১৪ অক্টোবর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করায় পদটি শুন্য হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা,২০১০ এর বিধি ১০(৩) অনুযায়ী ধার্য সময়সূচি মোতাবেক ১০ ডিসেম্বর-২০’ (বৃস্পতিবার) উপ-নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত