শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গভীর রাতে কলারোয়ার জয়নগর ইউপি চেয়ারম্যান বাবু’র বাড়িতে দুর্বৃত্তদের হানা

গভীর রাতে কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু’র বাড়িতে দুর্বৃত্তদের হানার ঘটনা ঘটেছে।

জানা গেছে, ২৯শে জুলাই রাত আনুমানিক ১টা থেকে ২টার দিকে ৮ থেকে ১০ জন লোক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ওই ইউনিয়নের ক্ষেত্রপাড়ার বাড়ির পিছন দরজা খুলে কৌশলে বাড়ির ভিতর দরজা ভেঙ্গে পাশের রুমে থাকা তার মায়ের ঘরে ঢুকে পড়ে। কিন্তু শত চেষ্টায়ও চেয়ারম্যানের ঘরে ঢুকতে পারেনি দূবৃত্তরা। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসি চলে আসায় দুর্বৃত্তরা তড়িঘড়ি করে মাল সামানা নিয়ে চলে যায়। যাওয়ার সময় চেয়ারম্যান শামছুদ্দিন বাবুর মায়ের গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন, তার ঘরে থাকা ২টি মোবাইল ও ১টি টেপ নিয়ে যায়।
তারা চলে যাওয়ার পর চারদিক থেকে লোকজন ছুটে আসে।

চেয়ারম্যান সরসকাটি কাম্পে বিষয়টি জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থল আসেন।

এই বিষয়ে চেয়ারম্যনের শামছুদ্দীন আল মাসুদ বাবু জানান, আমার কোন শত্রু নাই। আমার উন্নয়নে ঈর্ষার্নিত হয়ে কিছু কুচক্রি মহল দ্বারা এই ঘটনাটি ঘটতে পারে বলে তার ধারনা। চুরি নাকি অন্যকোন পরিকল্পনা তা নিয়ে শঙ্কায় আছি।

সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) তৌফিক আহম্মদ টিপু জানান, কে বা কারা ঘটনাটির সাথে সম্পৃক্ত তা খতিয়ে দেখছি আমরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত