বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আহবায়ক কমিটির আহবায়কের অনুপস্থিতি?

কলারোয়ার জয়নগর বদরুন্নেছা বালিকা বিদ্যালয়ের কমিটি গঠনে ব্যাপক অনিয়ম

সাতক্ষীরার কলারোয়ার জয়নগর বদরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (১৮ সেপ্টেম্বর) ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী তামিমা সুলতানা ওরফে বৃষ্টির পিতা অভিভাবক সদস্য আসমত আলী বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার ১নং জয়নগর ইউনিয়নে বদরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হওয়ায় করোনার কারণে নিয়মিত কমিটি করতে না পারায় আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির আহবায়ক মনোনীত হন কলারোয়া উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব নজরুল সাহেব এর স্ত্রী। তিনি বর্তমানে প্রায় ৩ মাস আগে থেকে আমেরিকায় মেয়ের বাসায় অবস্থান করছেন। এরই মধ্যে আহবায়কের অনুপস্থিতিতে স্কুলের দুর্নীতিবাজ প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস অত্যন্ত গোপনে, নিজের সুবিধার্থে, কোন প্রচার প্রচারণা ছাড়ায়, অভিভাবক সমাবেশ না করে, গোপনে পত্রিকার বিজ্ঞপ্তি দিয়ে, কোন মাইকিং ছাড়াই পূর্ব পরিকল্পিতভাবে নিজের মনোনীত প্রার্থীদের নিকট গোপনে মনোনয়ন পত্র বিক্রি করেন।

এছাড়া গোপানে মনোনয়নপত্র বিক্রি, প্রার্থী যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের সময় অতিবাহিত হওয়ার পর বিনা প্রতিদন্দিতা দেখিয়ে অত্যন্ত গোপনে অভিভাবক সদস্য নির্বাচিত করে পকেটস্থ একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে যেকোন সময় স্কুল ও এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসি আশংকা প্রকাশ করছে।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস আগামীতে ওই স্কুলে নবসৃষ্ট ৪টি কর্মচারী পদে পাতানো নিয়োগ বোর্ড করে নিজের স্বার্থ হাসিল করার লক্ষ্যে এ ধরণের পকেটস্থ কমিটি গঠন করে প্রতিষ্ঠানের ভাবমুর্তি নষ্ট করেছেন। আর এ সাজানো কমিটির গঠনের জন্য অদৃশ্য কারণে সর্বক্ষেত্রে সহযোগিতা করেছেন কমিটির গঠনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপাইভাইজার তাপস কুমার। যা সম্পূর্ণ অনিয়মের মাধ্যমে গঠিত হয়েছে।

তাই উক্ত ম্যানেজিং কমিটি স্থগিত করে নতুন করে প্রচার-প্রচারণার মাধ্যমে নিয়মানুযায়ী পুনরায় কমিটি গঠন করার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন স্কুলের অন্যান্য অভিভাবক গন সহ অভিযোগকারী।

প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস ও উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার যথাক্রমে জানান, সব কিছু নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!