বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধানদিয়া ও রামকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়া ও রামকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেঁটে উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ধানদিয়া বাজার সংলগ্ন ধানদিয়া কমিউনিটি ক্লিনিক ও বেলা ২টার দিকে ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাক্তার হুসাইন শাফায়াত।

সম্প্রতি ওই দু’টি কমিউনিটি ক্লিনিকের (সিসি) নতুন ভবন নির্মাণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন (সিএস) ডাক্তর হুসাইন শাফায়াত বলেন, “প্রান্তিক জনগোষ্ঠির প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের ইতোমধ্যে কৃতিত্বের সাক্ষর রেখেছে। বিনামূল্যের ‍ওষুধ, স্বাস্থ্য পরামর্শসহ সরকার প্রদত্ত স্বাস্থ্য বিষয়ক সেবা প্রদান করা হয়। সুতরাং সেবাদাতা ও সেবা গ্রহিতাদের পারষ্পারিক সদাচরণ গুরুত্বপূর্ণ। সরকার কমিউনিটি ক্লিনিকগুলোর অবকাঠামোগত উন্নয়ন করছেন। ‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’-প্রতিপাদ্যে চলমান এসকল ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)গণ নিরলস কাজ করে যাচ্ছেন।”

পৃথক ক্লিনিকের উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ‍ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাছুদ বাবু ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার মাহাদী আল মাসুদ।

সেসময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নজরুল ইসলাম, প্রধান অফিস সহকারী আবুল কালাম আজাদ, সেনিটারি পরিদর্শক (এসআই) শফিকুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) তরুন রায়, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) বিকাশ কুমার ঘোষ, ধানদিয়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নাজমা খাতুন, রামকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রাজিব হোসেন, জয়নগরের ইউপি সদস্য খালিদ হাসান টিটু, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, মিজানুর রহমান প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য ‍ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘সিভিল সার্জন ডাক্তার হুসাইন শাফায়াত কলারোয়া উপজেলায় চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচি পরিদর্শনে আসেন। পরে তিনি জয়নগরের ধানদিয়া সিসি ও সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর সিসি’র নতুন ভবন উদ্বোধন করেন।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম