শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধানদিয়া বাজারে নেই কোনো গণশৌচাগার, ক্ষুব্ধ সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা

কলারোয়ার জয়নগর ইউনিয়নের ধানদিয়া চৌরাস্তা বাজারে গণশৌচাগারের অভাবে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ী। ক্রেতা, পরিবহন চালক সহ সাধারণ জনতা। তারা শৌচাগারের প্রয়োজন অনুভব করলে পাশ্ববর্তী বাড়ি, নিজের বাড়ি, মসজিদের শৌচাগারে যেখানে অধিকাংশ সময়ে তালা ঝোলানো থাকে অথবা যত্রতত্র প্রয়োজন মেটাতে হয়, এতে একদিকে সময়ের অপচয় অপর দিকে পরিবেশ নষ্ট হচ্ছে।

ধানদিয়া বাজারটি দিনকে দিন প্রসারিত হচ্ছে, নানা সুযোগ সুবিধা হাতের নাগালে চলে এসেছে যেমন ব্যাংকিং সুবিধা, চিকিৎসা সুবিধা, একটি সুনামধন্য কলেজও রয়েছে কিন্তু বাজারে কোন শৌচাগার নেই। সুযোগ সুবিধার কমতি না থাকলেও রয়েছে শৌচাগারের অসুবিধা। নানা শ্রেণিপেশার মানুষের সার্বিক বিচরণ রয়েছে বাজারটিতে শুধু শৌচাগারের অভাববোধ করছেন তারা।

তাই ব্যবসায়ীরা, যানবাহন চালকরা ও সাধারণ জনতা স্ব-স্ব কতৃপক্ষের কাছে বিনীত আকুতি জানিয়েছেন যাতে ধানদিয়া বাজারে শৌচাগারের সমস্যা সমাধানের বিধিব্যাবস্থা করেন। তবে ধানদিয়া চৌরাস্তা বাজার থেকে প্রতি বছর ১ লক্ষ ৩০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা হয় কিন্তু দীর্ঘদিনেও গণশৌচাগার হয়নি বাজারটিতে।

ধানদিয়া বাজারের ঔষধ ব্যবসায়ী আক্তারুজ্জামান জানান, বাজারে একটি শৌচাগারের বিশেষ প্রয়োজন। নানা সময়ে শৌচাগারের অভাব বোধকরি প্রয়োজনে মসজিদে যাই কিন্তু অধিকাংশ সময়ে তালাবদ্ধ থাকে। বাজারে একটি গণশৌচাগার থাকলে খুবই ভালো হতো।

ধানদিয়া বাজারের রাকিব প্রিন্টিংপ্রেসের মালিক আবুল খায়ের জানিয়েছেন একই কথা, শৌচাগারের বিশেষ প্রয়োজন। শৌচাগারের প্রয়োজন অনুভব করলে প্রতিষ্ঠান বন্ধ রেখে এদিক সেদিক ছোটাছুটি করতে হয় তাই তিনি কতৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন একটি গণশৌচাগার তৈরীর জন্য।

ধানদিয়া বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান জানান, ধানদিয়া চৌরাস্তা বাজারে কোন সরকারি খাসের জমি না থাকায় শৌচাগার তৈরী করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে কয়েকবার শৌচাগারের বাজেট বাস্তবায়ন করা সম্ভব হয়নি জায়গার অভাবে। তবে ধানদিয়া চৌরাস্তা বাজারে গণশৌচাগারের বিশেষ প্রয়োজন। যার প্রয়োজন বিশেষ মুহুর্তে অনুভব করেন বলে জানিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ