শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ছাত্রলীগের সাবেক সভাপতি সাঈদ সিআইডির হাতে আটক

অপহরণ ও চাঁদাবাজী মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের বরখাস্তকৃত সাবেক সভাপতি আবু সাঈদকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।

সোমবার (২০ জুলাই) বেলা ১১ টার দিকে কলারোয়া উপজেলার যুগিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আবু সাঈদ কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের এসএম গোলাম হোসেন ওরফে ছোট খোকার ছেলে।

এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক ইউছুফ হোসেন জানান, কলারোয়া থানার চাঁদাবাজী ও অপহরণ মামলার এজাহার নামীয় আসামী ও সংঘবদ্ধ অপরাধ চক্রের প্রধান আবু সাঈদ দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে যুগিখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, বিগত ২০১৮ সালের ৫ আগস্ট কলারোয়া উপজেলার পাইকপাড়া গ্রামের জনৈক আহম্মদ আলীর বাড়ির পিছন থেকে আজগর আলীর ছেলে ওসমান আলী দালালকে আবু সাঈদসহ কয়েকজন অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তারা তার কাছে এক লাখ টাকা চাাঁদা দাবী করে। এক পর্যায়ে ৩৫ হাজার টাকা মুক্তিপণ নিয়ে তারা তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় অপহরণের শিকার ওসমান আলী দালালের পিতা আজগর আলী বাদী হয়ে আবু সাঈদসহ ৭ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় চাঁদাবাজী ও অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-১০, তারিখ-১২-০৮-২০১৮।
সাতক্ষীরার সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আলী হায়দার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব