শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা কার্ত্তীক চন্দ্র আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন

কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা কার্ত্তীক চন্দ্র সরকার(৮৩) আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন।

শনিবার(৫ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে প্রয়াত মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ( সম্মান) শেষে ঝাউডাঙ্গা মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা মিলি সহ বীর মুক্তিযোদ্ধাগণ।

পারিবারিকভাবে জানা যায়, কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কার্ত্তীক চন্দ্র সরকার দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার(৪ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে তিনি চিকিৎসারত অবস্থায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন পুত্রদের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যা, নাতি- নাতনি সহ অসংখ্য রণাঙ্গনের যোদ্ধা ও শুভাকঙ্খী রেখে গেছেন।

প্রয়াতের শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন, কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন, সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীরমুক্তিযোদ্ধা জিয়াদ আলী, বীমুক্তিযোদ্ধা আয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা জায়েদ আলী সহ মুক্তিকামি অসংখ্য শুভাকাঙ্খী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ