রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বড়ালী প্রাইমারী স্কুলের নব নির্মিত ভবনসহ বিভিন্ন রাস্তার উদ্বোধন

কলারোয়ার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন ও বিভিন্ন রাস্তার উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সরকার ও শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে রবিবার (১০ জানুয়ারী) সকাল ১০টায় সোনাবাড়িয়া ইউনিয়নের ৬৬নং বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, প্রাথমিক শিক্ষা আফিসার রুহুল কুদ্দুস তালুকদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম।

স্কুল পরিচালা কমিটির সভাপতি আ.লীগ নেতা লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলালের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক ওয়াইস ছিদ্দিকী বাবর, প্রধান শিক্ষিকা তহমিনা খাতুন, আ’লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, প্রভাষক আজিজুর রহমান, শফিকুল ইসলাম, আনছার আলীসহ সূধিবৃন্দ।

এর আগে, হেলাতলা থেকে কোটাবাড়ী ও ঝাপাঘাট থেকে সোনাবাড়িয়া অভিমুখের নির্মিত রাস্তার উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, সাতক্ষীরা-০১ আসনের এমপি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ’র সরকারি বরাদ্দকৃত অর্থ স্থানীয় সরকার (এলজিইডি) ও শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ৭৮ লক্ষাধিক টাকা ব্যয়ে নব নির্মিত স্কুল ভবন এবং হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট ছাগলের মোড় থেকে সোনাবাড়িয়া স্কুল পর্যন্ত (১৮৩০ মিটার) রাস্তাটি ১ কোটি ৩০ লাখ টাকা ও হেলাতলা টালী ফ্যাক্টরী থেকে কোটাবাড়ি পর্যন্ত (২৫৭০ মিটার) রাস্তাটি ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল