শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মঠবাড়ি মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

সাতক্ষীরার কলারোয়ার মঠবাড়ি শ্যামসুন্দর মন্দির পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না।

শনিবার (১৯ মার্চ) দুপুরে তিনি উপজেলার সোনাবাড়িয়ার ঐতিহাসিক মঠবাড়ি শ্যাম সুন্দর মন্দির পরিদর্শনে এসে পূজা আর্চনা করেন। সেসময় সাথে ছিলেন তার স্ত্রী নন্দিতা রায়।

স্বস্ত্রীক ভারতীয় সহকারী হাইকমিশনার মিস্টার রাজেশ কুমার রায়না মঠবাড়ির প্রত্নতত্ব নিদর্শন ঘুরে ঘুরে দেখেন।

পরে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় মানুষের সাথে মতবিনিময় করেন।

বাংলাদেশের খুলনায় ভারতীয় হাইকমিশনের দায়িত্ব সামলাচ্ছেন বাংলাভাষী রাজেশ কুমার রায়না।

ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না বলেন, ‘ঐতিহাসিক মঠবাড়ি শ্যাম সুন্দর মন্দির সংরক্ষণ করা জরুরী। এটি অন্যতম ট্যুরিস্ট স্পটে পরিণত হতে পারে। ইতিহাস-ঐতিহ্য টিকিয়ে রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস দরকার।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত সবসময় এদেশের পাশে আছে।’

অনুষ্ঠানে স্থানীয় সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল বলেন, ‘মহান মুক্তিযুদ্ধসহ সর্বদা বাংলাশের বন্ধু দেশ হিসেবে ভারতের সহযেগিতা ছিলো, এজন্য আমরা কৃতজ্ঞ। স্থানীয় মঠবাড়ি শ্যাম সুন্দর মন্দির শুধু একটি ধর্মাবলম্বী মানুষের জন্য সীমাবদ্ধ নয় বরং এটি ঐতিহাসিকভাবে সব ধর্মের মানুষের কাছে পরিচিত। এর ঐতিহ্য ধরে রাখতে সকলের এগিয়ে আসতে হবে।’

এসময় তিনি মঠবাড়ি শ্যাম সুন্দর মন্দির চত্বরে বাউন্ডারি নির্মানের দাবি জানালে ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না সহযোগিতার আশ্বাস দেন।

সোনাবাড়িয়ার মঠবাড়ি ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন ও মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, সুপ্রসাদ চৌধুরী, মঠবাড়িয়া শ্যাম সুন্দর মন্দির কমিটির সভাপতি দেবপ্রসাদ চৌধুরী, সাধারণ সম্পাদক জগদীশ চক্রবর্তী, শিক্ষক স্বপন কুমার, শিক্ষক আনন্দ কুমার, ইউপি সদস্য নুরুল ইসলাম, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, ইউপি সদস্য আল আমীন হোসেন, ইউপি সদস্য সাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্যরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ