শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার লাঙ্গলঝাড়া ভোটার তালিকা হালনাগাদ প্রনয়নে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়

কলারোয়ায় লাঙ্গলঝাড়া ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ-২২’ প্রনয়ন কার্যক্রমে জনপ্রতিনিধি, তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বার) সকাল ১১ টায় উপজেলার ৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুণ্ঠিত হয়।

সভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাস্তবায়নে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতা নিয়ে গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি যেয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করার আহবান জানান। এই কার্যক্রমে নতুন ভোটার তালিকায় অর্ন্তভূক্তি, ভোটার তালিকা হতে নাম কর্তন ও ভোটার এলাকা স্থানান্তর করা যাবে বলে জানা যায়।

মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪ নং লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাংবাদিক এম,এ কালাম সহ সকল ইউপি সদস্য, সংশ্লিষ্ট ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ।

উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস মতবিনিময়ে শেষে হালনাগাদ ভোটার তালিকা প্রনয়নে কার্যক্রম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে সকলের সহযোগীতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত