শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সন্তান ’আব্দুল হাকিম’ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ

কলারোয়ার কৃতি সন্তান আব্দুল হাকিম বাংলাদেশ ব্যাংক’র নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। গত ৮ জুন পদোন্নতি লাভ করে তিনি বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসে যোগদান করেছেন।

তিনি বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগের পরিচালক হিসাবে কর্মরত থাকা অবস্থায় নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশ ব্যাংক’র নির্বাহী পরিচালক হিসাবে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল হাকিম সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত মুজিবর রহমান সরদার ও কদবানু বিবি’র প্রথম পুত্র সন্তান।

শিক্ষাজীবনে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুল ও কলারোয়া সরকারী কলেজের একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে বিএসসি (অনার্স), এমএসসি (ফলিত গণিত), পরবর্তীতে বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফাইন্যান্স) ডিগ্রী অর্জন করেন এবং ডিন্স এওয়ার্ড প্রাপ্ত হয়েছেন। ঢাকাস্থ কলারোয়া সরকারী কলেজের এক্স স্টুডেন্টস সোসাইটি’র অন্যতম উপদেষ্টা ও সাতক্ষীরা সমিতির আজীবন সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল এলামনাই এসোসিয়েশন ও গণিত বিভাগ এলামনাই এসোসিয়েশনের আজীবন সদস্য।

চাকুরীজীবনে আব্দুল হাকিম ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করে কলারোয়ার মুখ উজ্জ্বল করেন। সুদীর্ঘ নয় মাস ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ ব্যাংক, রাজশাহীতে যোগদান করেন।

এ ছাড়া তিনি প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগ, প্রশাসন বিভাগ (বর্তমান নামঃ হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট), ব্যাংক পরিদর্শন বিভাগ-১, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস ও গভর্নর সচিবালয়ে মহাব্যবস্থাপক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি কৃষি ঋণ বিভাগে উপমহাব্যবস্থাপক পদে থাকাকালীন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা প্রণয়নে উল্যেখযোগ্য অবদান রাখায় বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ এওয়ার্ড প্রাপ্ত হন। কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ কর্মজীবনে পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি শ্রীলংকা, থাইল্যান্ড, ভারত, নেপাল, কেনিয়া ও জার্মানীতে অনুষ্ঠিত বিভিন্ন সভা, সেমিনার, ওয়ার্কশপ, এক্সপোজার ভিজিটে অংশগ্রহণ করেন।

তিনি ব্যাংলাদেশ কৃষি ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ-এ ব্যবস্থাপনা কমিটির সরকার মনোনীত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি বঙ্গবন্ধু কৃষি পুরষ্কার বাছাই কমিটির সদস্য (বিকল্প) হিসেবে দায়িত্ব পালন করেছেন। কলারোয়াবাসি ”বাংলাদেশ ব্যাংক’র নির্বাহী পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল হাকিমের কর্মময়জীবনের সফলতা কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ