মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়ায় শীতবস্ত্র বিতরণ

কলারোয়ার সোনাবাড়িয়ায় শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘একের আহবানে’।
শীতবস্ত্র হিসাবে ২শত হতদারিদ্র ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘একের আহবানে’ সামাজিক দূরত্ব বজায় রেখে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবির।

সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হারুনর রশীদ ও সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফকির আহম্মেদ।

অনুষ্ঠানে সাংবাদিক শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সরদার জিল্লুরসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।

পরে ওসি মীর খায়রুল কবীর পার্শ্ববর্তী সোনাবাড়িয়া ওমর ইবনে খাত্তাব (রহঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফিজিয়া পড়ুয়া ছাত্রদের খোঁজখবর নিতে সেখানে যান।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা