বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়া ও ধানদিয়ায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কলারোয়ায় আওয়ামী ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত হয়েছে। শিক্ষা, শান্তি, প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী নানান আয়োজনে কলারোয়ার ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজ, সোনাবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়।
৪ জানুয়ারী (মঙ্গলবার) স্থানীয় ছাত্রলীগ কার্যালয়ে সোনাবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজীর হোসেন হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে, বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ আর নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকার কথা তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন সোনাবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ।

ছাত্রলীগ নেতা জি,এম মহীদের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা শিক্ষক আব্দুৃস সবুর, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুস সালাম, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান, ৫নং ওয়ার্ড সভাপতি আজাদ, ৯নং ওয়ার্ড সাধারন সম্পাদক আব্দুর রহিম বাবলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য মাহমুদুল আলম, আ’লীগ নেতা ইউপি সদস্য সাদ্দাম, ইউনিয়ন যুবলীগ নেতা পলাশ, আসাদুল, শহীদ, ডিকল, আসাদুজ্জামান, সালাম ঢালী সহ ইউনিয়ন মহিলা আ’লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।

অনুরুপভাবে, ধানদিয়া ’বেগম খালেদা জিয়া ’কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীতে শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা