রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়া বাজারের গণশৌচাগারে তালা, দুর্ভোগে জনসাধারণ

কলারোয়ার সোনাবাড়িয়া বাজার সংলগ্ন নির্মিত গণশৌচাগারটি তালাবদ্ধ রয়েছে কয়েক বছর ধরে। এতে করে ভোগান্তিতে রয়েছে বাজারে সেবা নিতে আসা জনসাধারণসহ বাজার ব্যবসায়ীরা। এদিকে চাপ লাগলে বেসামাল হয়ে অনেকেই বাজার বা সড়কের পাশেই বসে পড়েন।
সংশ্লিষ্টদের অবহেলার কারনেই গণশৌচাগারটি তালাবদ্ধ রয়েছে বলে অনেকে দাবী করেন।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, প্রায় ৪মাস পূর্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন বাজার কমিটির এক মিটিং এ বলেছিলেন এক সপ্তাহের মধ্যেই তালা খুলে গণশৌচাগারটি উন্মুক্ত করে দেয়া হবে। তবে অদৃশ্য কারণে গণশৌচাগারটি আজও উন্মুক্ত করে দেয়া হয়নি।

এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন- বিষয়টি আসলেই দুঃখজনক।

উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী বলেন- প্রায় ৬/৭বছর পূর্বে সোনাবাড়ীয়া বাজারে ১০থেকে ১২লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় আধুনিক গণশৌচাগারটি। কি কারনে বন্ধ রয়েছে তা তিনি বলতে পারবেন না।

এলাকাবাসী অবিলম্বে গণশৌচাগারটির তালা খুলে দেওয়ার জন্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা