বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়া হাইস্কুলের কমিটি গঠনে পুনরায় নির্বাচনের দাবি

কলারোয়ার সোনাবাড়িয়া হাইস্কুলের অভিভাবক সদস্যদের বাদ দিয়ে একতরফাভাবে ম্যানেজিং কমিটি গঠন করার অভিযোগে পুনরায় নির্বাচনের দাবি করা হয়েছে।

নির্বাচিত তিন অভিভাবক সদস্য ও একজন দাতা সদস্য কমিটি বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।

সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইউপি সদস্য আনারুল ইসলাম, শরিফুজ্জামান উজ্জল, নবিছউদ্দীন সরদার ও দাতা সদস্য ইউপি সদস্য নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার সকালে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও এমপি মহোদয়ের প্রতিনিধি এসএম আমজাদ হোসেনের নামে সভাপতির ভোট গ্রহণ চলে। একপর্যায়ে অভিভাবক সদস্য ও দাতা সদস্যদের ভোট বাদ দিয়ে একতরফাভাবে বিদ্যালয়ের ৩ জন শিক্ষক প্রতিনিধি স্বপন কুমার চৌধুরী, জিএম সেলিম রেজা, রোখসানারা খাতুন এবং দুইজন অভিভাবক সদস্য মনিরুল ইসলাম ও রেশমা খাতুনকে ডেকে নিয়ে সভাপতি নির্বাচন করা হয়।

এদিকে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস বলেন, সম্প্রতি অনুষ্ঠিত অভিভাবক ও শিক্ষকদের ভোটে নির্বাচিত বিদ্যালয়ের ৯ জন অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন। নির্বাচিত ওই ৯জন প্রতিনিধি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে ৫জন প্রতিনিধি ভোট প্রয়োগ করে এসএম আমজাদ হোসেনকে সভাপতি নির্বাচিত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি