শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার হঠাৎগঞ্জ ব্রীজটির ভগ্নদশা, দূর্ঘটনার আশংকা

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ ব্রীজটি নিয়ে দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগে আছে এলাকাবাসি। যেকোন সময়ে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের প্রধান সড়কের এই ব্রীজটির দুইপাশের রেলিং একেবারে নষ্ট হয়ে গেছে। বেরিয়ে পড়েছে রেলিং’র রড পথচারীদের যেকোন মহুর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল এই রাস্তায়। ব্রীজের পশ্চিম প্রান্তে চারটি শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও ব‍্যাংক, এনজিও সহ বিভিন্ন ব‍্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

ব্রীজের অদুরে বালিয়াডাঙ্গা বাজার, কিন্তু পরিতাপের বিষয় চলাচলের একমাত্র সড়কটির উপর ব্রীজটির বেহালদশা। বিভিন্ন সময় প্রতিশ্রুতি পেলেও দীর্ঘদিনধরে নষ্ট ব্রীজটি মেরামত হয়নি এমনটি অভিযোগ পথচারীদের।

সরেজমিনে দেখা যায়, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রী, ব‍্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের নিত‍্য চলাকালে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে।
হঠাৎ গঞ্জের এই ব্রীজ দিয়ে,বাঁশদহা, কুশখালী,সোনাবাড়িয়া,কেঁড়াগাছি ইউনিয়নের মানুষেরা যাতায়াত করে থাকেন।

ঝুঁকিপূর্ণ এই ব্রীজটির নিয়মিত যাতায়াতকারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি । এমতবস্থায় ব্রীজটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন এলাবাসি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল