শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার হিজলদীতে ফেনসিডিলসহ আটক ২

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের হিজলদী থেকে ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে (বৃহস্পতিবার) হিজলদী কমিউনিটি ক্লিনিক সংলগ্ন পাকা রাস্তার পাশে আমবাগানের ভিতর থেকে ৩৭৪ বোতল ফেনসিডিলসহ ওই দুই ব্যক্তিকে আটক করে বিজিবি।

আটককৃতরা হলো একই ইউনিয়নের গয়ড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে চঞ্চল (২০) ও বয়ারডাঙ্গা গ্রামের মতিয়ার গাজীর ছেলে মহাসিন (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হিজলদী বিওপি ক্যাম্পের হাবিলদার ওমর আলী।

তিনি বলেন, ‘গোপন সূত্রে জানতে পেরে বুধবার রাত ৩টার দিকে হিজলদী কমিউনিটি ক্লিনিকের পাকা সড়কের পাশে আমবাগানের ভিতর অভিযান পরিচালনা করা হয়। সেখানে দুই জন চোরাকারবারি দুইটি বস্তা মাথায় করে যাচ্চিলেন। তাদের কে দাড়ানোর কথা বললে তারা পালানোর চেষ্টা করে। আমার সাথে থাকা বিজিবি সদস্যরা চঞ্চল ও মহাষীনকে বস্তা সহ আটক করি। বস্তার ভিতরে থেকে ৩৭৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়।’

বৃহস্পতিবার সকালে ফেনসিডিলসহ আসামীদের কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা