রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায়র কেরালকাতা উপ-নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী উপকরণ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন মঙ্গলবার।

এ উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সিল, কলমসহ অন্যান্য উপকরণ হস্তান্তর করেছেন। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তা ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

তবে, ব্যালট পেপার ভোট কেন্দ্রে পাঠানো হবে ভোট গ্রহণ শুরুর পূর্ব মুহূর্তে অর্থ্যাৎ মঙ্গলবার নির্বাচনের দিন সকালে।
এ উপ-নির্বাচনে তিনজন প্রার্থী অংশগ্রহণ করছেন। এরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নৌকা প্রতীকের স. ম মোরশেদ, প্রয়াত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের ভাই ও আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ এবং নিছার আলী।

এদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার ও বিজিবি। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক টিম মাঠে কাজ করবে বলেও জানা গেছে।

উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, কেরালকাতা ইউনিয়নে মোট ভোটকেন্দ্র রয়েছে ৯টি। এর মধ্যে চারটি কেন্দ্র গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার ১৭ হাজার ৪৪৫ জন।

প্রসঙ্গত, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ এর মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয়।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত