সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কলারোয়ায় অসুস্থ আ.লীগ নেতার পাশে উপজেলা চেয়ারম্যান

কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের বর্ষীয়ান আ.লীগ নেতা অসুস্থ আলহাজ্ব আব্দুর রাজ্জাককে দেখতে গেলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বুধবার সন্ধ্যায় ভাদিয়ালী গ্রামে আব্দুর রাজ্জাকের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন উপজেলা চেয়ারম্যান।

বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে নিজ বাড়িতে আছেন আব্দুর রাজ্জাক। তিনি ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি একাধারে বিশিষ্ট শিক্ষানূরাগী ও সমাজসেবক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

উপজেলা চেয়ারম্যান লাল্টু বলেন, ‘আব্দুর রাজ্জাক কলারোয়া উপজেলা আওয়ামী লীগ প্রতিষ্ঠাতাদের একজন। সৎ পথে থেকে দলকে করেছেন গতিশীল। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের রাজপথের অকুতোভয় সৈনিক। সেই ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে বর্তমান সরকার বিরোধী আন্দোলনের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে করেছেন গতিশীল।এই শ্রদ্ধেয় নেতা বার্ধক্যজনিত কারণে অসুস্থ। আল্লাহ চাচাকে আশু সুস্থতা দান করুন।’

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ.সভাপতি সম মোরশেদ আলী ভিপি, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, আ.লীগ নেতা অধ্যাপক আব্দুর রহিম, ভুট্টোলাল গাইন, রবিউল আলম মল্লিক রবি প্রমুখ।

এদিকে, একইদিন উপজেলার হেলাতলা ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। ব্রজবাকসা খলসী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে “কেয়ার এন্ড শাহীন ফাউন্ডেশন” এর উদ্যোগে জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ সাইফ সাইফুল্লাহ, চেয়ারম্যান-এ্যাপলম্প টেক বিডি’র অর্থায়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শতাধিক অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সেসময় হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন