রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইজিবাইক চালাতে দিতে হয় চাঁদা, প্রতিবাদ করায় মারপিট

সাতক্ষীরার কলারোয়ায় ইজিবাইক চালাতে হলে দিতে হবে চাঁদা। না দিতে পারলে ইজিবাইক চালাতে বাঁধা; গালিগালাজ, খারাপ ব্যবহার, মারপিট তো আছেই। তেমনি চাঁদা দিতে অস্বীকার ও প্রতিবাদ করায় ইজিবাইক চালক সমিতির সভাপতি মহাসিন আলী (৩৪) কে মারপিট করলো কথিত সেই চাঁদাবাজরা। ওই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন আহত মহাসিন। মহাসিন উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের রয়েল বকসের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ইজিবাইক সমিতির অধীনে ১৫০টির বেশি ইজিবাইক রয়েছে, যেগুলো কলারোয়া টু গয়ড়া ও আশপাশের রাস্তায় যাতায়াত করে থাকে। প্রতিদিন সেই ইজিবাইকগুলো থেকে জোরপূর্বক ১০টাকা করে চাঁদা নেন পৌরসদরের কতিপয় প্রভাবশালী ব্যক্তির সাঙ্গোপাঙ্গোরা। এরই সূত্র ধরে রবিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের হাসপাতাল রোডের ইজিবাইক স্ট্যান্ডে দুই যুবক চাঁদার টাকা আদায় করার সময় প্রতিবাদ করেন ইজিবাইক চালক মহাসিন। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই দুই যুবকের সাথে আরো কয়েকজন এসে মহাসিন আলীকে বেধড়ক মারপিট করে।
– এমনই কথা জানালেন হাসপাতালে চিকিৎসা নেয়া আহত মহাসিন আলী।

তিনি আরো জানান, ‘চাঁদার টাকা না দেয়ায় আব্দুস সালাম নামে এক ইজিবাইক চালকেকে আটকে রাখে তারা। পরে টাকা দিয়ে ইজিবাইক ছাড়িয়ে আনা হয়।’

এসকল ঘটনা উল্লেখ করে আহত ইজিবাইক সমিতির সভাপতি মহাসিন আলী বাদী হয়ে একটি অভিযোগ করেছেন।

পাশাপাশি তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত পূবর্ক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়