রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধিনে ২১০জন প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ

কলারোয়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধিনে ২১০জন প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ডিসেম্বর) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১২টা ১০মিনিটে পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টা ৫৫
মিনিটে শেষ হয়। পরীক্ষায় ৩৫০ জন পরীক্ষার্থী আবেদন করলেও ২৬৫ অংশ গ্রহন করেন। এর মধ্যে ২১০জন পরিক্ষার্থী মেধা তালিকায় উত্তীর্ণ হন।

পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, হাইস্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশিকুজ্জামান, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, উন্নয়ন পরিষদ (উপ)’র নির্বাহী পরিচালক আব্দুস সালাম প্রমুখ।

উল্লেখ্য-উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়নে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) ও বাস্তবায়নে সহযোগি সংস্থা উন্নয়ন পরিষদ (উপ) কলারোয়ায় ২১০জন প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর এই ২১০জন প্যানেলভুক্ত শিক্ষক পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে নিয়োগ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা