বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এক ওষুধ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অপরাধে এক ওষুধ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় ও মেয়াদবিহীন খাদ্য দ্রব্য বিনষ্ট করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার (৩০ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার গয়ড়া ও চান্দুড়িয়া বাজারে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমানের যৌথ নেতৃত্বে পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে গয়ড়া বাজারের রাসেল ফার্মেসীর মালিক কবিরুল ইসলামকে মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমান করা হয়।

এ ছাড়া গয়ড়া বাজারের ফারুক হোসেনের আইসক্রীম ফ্যাক্টরীতে নিন্ম মানের রিং মিশ্রিত ও মেয়াদবিহীন আইসক্রীম তৈরীর অপরাধে কারখানায় সিলগালা করে উদ্ধারকৃত আইসক্রীম বিনষ্ট করা হয়।

এ দিকে চান্দুড়িয়া বাজারে ভাইভাই রেস্টুরেন্টে অপরিস্কার-অপরিচ্ছন্ন ও নিন্মমানের মেয়াদবিহীন আইসক্রীম ধ্বংস করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শফিকুর রহমান, থানার এসআই মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আসন্ন পবিত্র মাহে রমজান মাসে ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ