সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লাশ উদ্ধার

কলারোয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় রেজাউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে বসন্তপুর মোড়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত রেজাউল ওফাপুর গ্রামের মৃত শেখ আব্দুল গফুরের ছেলে।

নিহত শেখ রেজাউলের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী শেখ রিপন হোসেন জানান, ‘ওফাপুর গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে উজ্জ্বল হোসেন, আবজাল হোসেন ও আজগর হোসেন বেশ কিছুদিন যাবৎ আমার কাছে চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বুধবার ওই সময় তারা ওফাপুর স্কুলের সামনে বসন্তপুর মোড়ে আমার পোল্ট্রির দোকানে এসে আবারো চাঁদা দাবি করে। এ সময় চাঁদা না দেয়ায় তাদের সাথে আমার উচ্চবাক্য বিনিময় হয়। পরবর্তীতে আমার উপর ক্ষিপ্ত হয়ে তারাসহ একই গ্রামের আনারুলের ছেলে হৃদয়, ওমর মোড়লের ছেলে রুলামিন, আমিনুদ্দীনের নাতি ছেলে ইমানালী, কাদের ঢালীর ছেলে আব্দুল মাজেদ ঢালী, হায়দার আলী, রনি ঐক্যবদ্ধ হয়ে আমার দোকানে এসে আমাকে মারপিট শুরু করে। এ সময় পাশে থাকা আমার পিতা ছুটে আসলে তাকেও মারপিট করে বুকে কয়েকটি লাথি মারলে আমার পিতা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে আমিসহ কয়েকজন ব্যক্তি আমার পিতাকে আহত অবস্থায় উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।’

অভিযুক্ত উজ্জ্বল হোসেন জানান, ‘পোল্ট্রি ব্যবসায়ী শেখ রিপনের কাছে তাদের পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।’

কলারোয়া হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার অহিদুজ্জামান জানান, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। শুনলাম মারামারির ঘটনায় মারা গেছে। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন আমরা পাইনি।’

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবীর জানান, ‘হাসপাতালের মাধ্যমে জানতে পারলাম মারামারির ঘটনায় ওই ব্যক্তি মারা গেছে। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের হয়নি বলেও তিনি জানান।

তিনি আরো জানান, ‘লাশ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল