রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এক ব্যাবসায়ীর গলা কেটে ২লাখ টাকা ছিন্তাই

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ পরিচয়ে গলা কেটে ২লাখ টাকা ছিনতাই করে নিয়েছে মুদি ও ফ্লাক্সি লোড ব্যবসায়ীর।

সোমবার (৩ জানুয়ারী) রাত ৯টার দিকে উপজেলার হেলাতলা মোড়ে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করেন।

ক্ষতিগ্রস্ত আহত ব্যবসায়ী উপজেলার হেলাতলা গ্রামের সামসুর সরদারের ছেলে বাবলুর রহমান (৪০) জানান-তিনি প্রতিদিনের ন্যায় হেলাতলা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ীতে আসার পথে পথিমধ্যে হেলাতলা মোড়ে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ২টি মোটরসাইকেলে ৩জন মানকি টুপি পরা ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে। এসময় তিনি পুলিশ পরিচয় পেয়ে তার মোটরসাইকেল থামালে ওই তিন ব্যক্তি কাছে এসে কোন কারণ ছাড়াই চাকু বের করে গলায় ধরে।

তার কাছে টাকা ও মোবাইলফোন বের করে দিতে বলে। এতে তিনি রাজি না হওয়াতে ছিন্তাইকারীরা চাকু দিয়ে গলায় আঘাত করে। এসময় তিনি রাস্তার মধ্যে পড়ে গেলে ছিন্তাইকারীরা ব্যাগে থাকা ২লাখ টাকা ও ৬টি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে তার ডাকচিৎকারে পাশ্ববর্তী লোকজন এসে থানা পুলিশকে খবর দেয়।

এঘটনায় মঙ্গলবার সকালে আহত ব্যবসায়ী বাদি হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন জানান-খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন এবং ছিন্তাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা