বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এক শিশুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে স্নেহা আক্তার ফারিয়া নামের আরেক শিশুর পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে।

মাত্র ৬ বছর বয়সী স্নেহা আক্তার ফারিয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শিবানন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।

সে পার্শ্ববর্তী লক্ষ্মীখোলা গ্রামের শওকাত আলীর কন্যা।

হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষ্মীখোলা গ্রামে রবিবার দুপুরে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবানন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওহিদুল হক জানান, ‘তার বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী স্নেহা আক্তার ফারিয়া রবিবার ক্লাস শেষে স্কুল থেকে বাড়িতে যেয়ে গোসলের সময় পানিতে ডুবে মারা গিয়েছে। মেয়েটি সাতার জানতো। কিন্তু অন্য আরেকটি সাতার না জানা মেয়েকে বাঁচাতে গিয়ে ফারিয়া পানিতে ডুবে যায় এবং সাতার না জানা সেই মেয়েটি বেঁচে যায়।’

তিনি আরো জানান, ‘এদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’

শিক্ষক ওহিদুল হক জানান, ‘শিশুটির মৃত্যুতে স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভাড়ি হয়ে ওঠে। তারা বারবার মূর্ছা যাচ্ছিলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান