বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এক সাবেক চেয়ারম্যান ২০ লাখ টাকা দিয়ে সুদ নিয়েছেন ৭০ লাখ!

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক চেয়ারম্যান আসলামুল কর্তৃক ইটাভাটা মালিককে তাড়িয়ে ২ কোটি টাকার মালামালসহ ইটভাটা দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, কলারোয়া উপজেলার পুটুনি গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী পারুল আক্তার।

লিখিত অভিযোগে পারুল আক্তার বলেন, আমার স্বামী আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে কলারোয়া উপজেলা চিতলা বটতলা এলাকায় পারুল ব্রিকস নামে ইটভাটা পরিচালনা করে আসছিলেন। দাম্পত্য জীবনে আমার ৪ বছর একটি কন্যা সন্তান রয়েছে। ভাটা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময়ে টাকার প্রয়োজন হওয়ায় চড়াসুদে কিছু মানুষের কাছ থেকে টাকা গ্রহন করেন। আবার পরিশোধও করেন। গত ৪ বছর পূর্বে শাকদহা এলাকার মৃত. আতর আলী খানের পুত্র কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসলামুল ইসলাম আমার স্বামীর কাছে গিয়ে বলে টাকা যা লাগে আমি দেবো। আপনি প্রতিলাখে আমাকে ৩০ হাজার টাকা সুদ দিবেন। প্রথমে আমার স্বামী রাজি না হলেও বিভিন্ন সময়ে টাকার প্রয়োজন হওয়ায় উপায়ন্তর হয়ে একপর্যায়ে তার কাছ থেকে ১৯ লক্ষ ৫০ হাজার টাকা গ্রহণ করে। গত ৪ বছর ধরে বিভিন্ন সময়ে ইট এবং নগদ টাকাসহ প্রায় ৬০ লক্ষ টাকা আসলামুলকে দিয়েছে আমার স্বামী আলমগীর। তারপরও আসলামুলের সুদের টাকা পরিশোধ হয়নি। এরপরও গত বছর আসলামুলের চাপাপাতিতে নিজের বাড়ি বিক্রয় করে ১২ লক্ষ টাকা আসলামুলের হাতে তুলে দিতে বাধ্য হন স্বামী। কিন্তু ওই পর সম্পদলোভী আসলামুল এতেও ক্ষ্যান্ত না হয়েও কৌশলে আমার স্বামীর ইটভাটাটি দখলের চক্রান্ত শুরু করে। ১৯ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে প্রায় ৭০ লক্ষ টাকা দেওয়া হলেও আসলামুলের টাকা পরিশোধ হচ্ছে না। একপর্যায়ে জমির মালিকদের সাথে যোগসাজস করে আসলামুল তার সুদের টাকার সুযোগ নিয়ে ভাটা দখল নিয়ে আমাকে তাড়াতে উঠে পড়ে লেগেছে। ৩০ মার্চ আসলামুল ভাটা দখলের উদ্দেশ্যে ভাড়াটিয়া লোকজন নিয়ে ভাটায় প্রবেশ করে। ভাটার ম্যানেজারসহ কর্মচারীদের সেখানে প্রবেশ করতে দেয়নি এবং আমার স্বামী সেখানে গেলে মারপিটসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে আসলামুল।

তিনি আরো বলেন, গত কয়েক বছরে সুদের টাকা পরিশোধ করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছে আমার স্বামী। বর্তমানে কোটি কোটি টাকা ঋণের বোঝা স্বামীর মাথায়। ইতোমধ্যে নিজের বাড়িও বিক্রয় করে দিয়ে গৃহহারা। আমার স্বামীর একমাত্র সম্বল ইটভাটা। সেটিও দখল করতে মরিয়া ওই আসলামুল। ইতোমধ্যে আসলামুলের ইন্ধনে কতিপয় ব্যক্তি আমাদের ইটভাটায় প্রবেশ করে আমার স্বামীকে মারপিটও করে। ওই ইটভাটাটিই আমাদের একমাত্র সম্বল। সেটি দখল করে নিলে আমাদের শিশু কন্যাসহ স্ব পরিবারে আত্মহত্যা করা ছাড়া আর কোন রাস্তা থাকবে না। বহু মানুষ স্বামীর কাছে টাকা পাবে। ভাটা চালাতে না পারলে টাকা পরিশোধ করতে পারবে না। পথে ভিখারী হয়ে ঘুরতে হবে।

আসলামুলের ষড়যন্ত্রের হাত থেকে একমাত্র সম্বল ইটভাটা রক্ষা পূর্বক আমার স্বামী যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে ঋণের টাকা পরিশোধ করতে পারে সেই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!