রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এডিশনাল এসপি’র অভিযান, ডোপ টেস্টে আটক ১৫ মাদকসেবী

এবার সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী সাড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।

অভিযানে মাদকসেবী সন্দেহে ২৬ জনকে আটক করে ডোপ টেস্টের মাধ্যমে ১৫ জন মাদকসেবীকে চিহ্নিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা পার্শ্ববর্তী জেলা যশোর ও খুলনার মাদকসেবীরা কলারোয়ার সীমান্তবর্তী এলাকায় এসে মাদক সেবন করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া থানার কেড়াগাছী, সোনাবাড়িয়া, চন্দনপুর সহ জালালাবাদ ও ঝিকরা এলাকায় মাদক বিরোধী সাড়াশি অভিযান পরিচালনা করা হয়।

বাহ্যিক লক্ষণ বিবেচনায় এবং উপস্থিত ডাক্তারের পরামর্শে এসময় ২৬ জনকে মাদকসেবী সন্দেহে ডোপ টেস্ট এর জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডোপ টেস্ট শেষে ১৫ জনের ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এবং ১১ জনের ক্ষেত্রে রিপোর্ট নেগেটিভ আসে।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে কলারোয়া থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা এবং পুলিশ লাইন্স এর পুলিশ সদস্যেদের সমন্বয়ে মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

পরিচালিত এ অভিযানে অন্যান্যের মধ্যে ছিলেন কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, পুলিশ পরিদর্শক (ডিবি) মোঃ আজিজুর রহমান, এসআই মনিরুল ইসলাম, এসআই তনময়, এসআই সোহরাব হোসেন, এসআই রেজাউল করিম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

এসময় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জয়ন্ত সরকারও উপস্থিত ছিলেন।

এছাড়া মাদকাসক্ত প্রমাণিত ১৫ জন এর নিকট যে সমস্ত মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করেছিল, তাদেরকে শনাক্তের কাজ চলছে।

মাদকসেবী প্রমাণিত ১৫ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮” এ মামলা রুজু প্রক্রিয়া চলছে বলেও জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত