শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিতে মুরারীকাটি

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় ৩-১ গোলে কলারোয়ার জেলেপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে মুরারীকাটির বন্ধু চিরন্তন ফুটবল একাদশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত খেলার প্রথমার্ধের ১৮, ২০ ও ২৩ মিনিটে মুরারীকাটি বন্ধু চিরন্তন ফুটবল একাদশ পর পর তিনটি গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্যে বিরতিতে যায়।

বিরতির পরে জেলেপাড়া ফুটবল একাদশ ১টি গোল শোধ করলেও রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি।

ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন ও রুস্তুম আলী।

রেফারির দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন। তাকে সহযোগিতা করেন সাজু হালদার ও আবু সাঈদ।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ক্রিড়া সংগঠক রেজাউল করিম লাভলু, জাতীয় অনুর্ধ-১৯ ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরীর পিতা সিএম তাহাজ্জত হোসেন, কলারোয়া হোন্ডা দাউদ মটরস এর সত্বাধিকারী তরিকুল ইসলাম, সোহাগ খাঁন, সজীব, তাহফিমুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, কলারোয়া নিউজের রির্পোটার হাবিবুর রহমান রনি, সিয়াম, রিসাদ, সৈকত, রাহান, ক্রিড়া ব্যক্তিত্ব সায়েদ আলী, মোখলেছুর, ইমন, বাবু, মনি, সাদ্দাম প্রমুখ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে একই মাঠে ১ম রাউন্ডের ৩য় খেলায় কলারোয়ার ঝিকরা ফুটবল একাদশ বনাম কলারোয়ার তুলশীডাঙ্গা ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা