শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কঠোর লকডাউনেও থেমে নেই সমিতির কিস্তি আদায়

কলারোয়ায় কঠোর লকডাউনের মধ্যেও চলছে এনজিওর কিস্তি আদায়। টাকা আদায়ের জন্য বাড়ি বাড়ি ধরনা দিচ্ছেন এনজিওকর্মীরা। এমনকি ঋণ আদায়ের জন্য গ্রাহকদের সঙ্গে জোর-জবরদস্তিও করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে ঋণ পরিশোধের চাপে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে থাকা পরিবারগুলো পড়েছে চরম বিপাকে পড়েছে।

চাপাচাপি করে এনজিওর ঋণ আদায়ের বিষয়ে উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, লকডাউনের দিনগুলোতে জোর করে ঋণ আদায় কোনোভাবেই ঠিক হচ্ছে না। কিস্তির জন্য গ্রাহকদের ওপর চাপ প্রয়োগ করা যাবে না।

জানা গেছে, আরআরএফ, ব্র্যাক, আশা, জাগরণী চক্র, আদ দ্বীন, ম্যাসেঞ্জার, ব্যুরো বাংলাদেশ সহ বেশ কয়েকটি এনজিও লকডাউনের মধ্যে ঋণের কিস্তি আদায় করছে। সুদের টাকা আদায়ে স্থানীয় কয়েকটি এনজিও-সমিতি অনুরূপভাবে রূঢ় আচরণ করেছেন গ্রাহকদের সাথে।

গ্রাহকদের অভিযোগ, এসব এনজিওর কর্মীরা বাড়ির ওপর এসে কিস্তির জন্য ধরনা দিচ্ছেন। চাপাচাপি ও জোরাজুরি করছেন। কিস্তি দিতে ব্যর্থ হলে অপমান করছেন। খবর মিলেছে কলারোয়া পৌরসভার ঝিকরাসহ উপজেলার বিভিন্ন স্থানে ঋণের কিস্তি আদায় করতে এনজিওকর্মীরা দাপিয়ে বেড়াচ্ছেন।

ঝিকরা বাগদিপাড়ার বাসিন্দা রিপা, নীলকমল, ঝর্ণা জানান, আরআরএফ, ব্র্যাক, আশা, জাগরণী চক্র, আদ দ্বীন এনজিও থেকে ঋণ নিয়েছেন তারা। কিন্তু লকডাউনের মধ্যে সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকায় বিপাকে পড়েছেন। ফলে এখন তারা কিস্তি দিতে পারছেন না। তারা দাবি করেন, সবকিছু যখন সচল ছিল ঋণের কিস্তি তারা কখনো বকেয়া রাখেননি। কিন্তু কঠোর লকডাউনের কারণে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ। তাই আয়ও বন্ধ। ফলে কিস্তি দিতে সমস্যা হচ্ছে। তবে লকডাউন মানছেন না এনজিওকর্মীরা। যেকোনোভাবেই হোক, কিস্তি চান তারা।

ঝিকরা গ্রামের রত্না বলেন, একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলাম। বরাবর ঠিকমতো কিস্তি পরিশোধ করে আসছি। কিন্তু লকাডাউনের মধ্যে ব্যবসা বন্ধ রয়েছে। যার জন্য কিস্তি পরিশোধ করতে পারছি না। লকডাউনের ফলে সৃষ্ট অর্থনৈতিক দুরবস্থার কথা শুনতে চাইছেন না এনজিওকর্মীরা। বাড়ি এসে কিস্তির জন্য চাপাচাপি করছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল