বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কীটনাশক পানে দুই সন্তানের জননী’র আত্মহত্যা।। উদ্বিগ্ন সচেতন মহল

কলারোয়ায় কীটনাশক পানে দুই সন্তানের জননী এক গৃহবধু আত্মহত্যা করেছে। আত্মহননকারী সাজেদা খাতুন (৩২) জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের কৃষক ইয়াছিন সরদারের স্ত্রী। সে ১৪ বছরের ছেলে আবিদুর রহমান ও ৭ বছরের কন্যা সন্তান জেসমিনের ‘মা।

স্থানীয়রা জানায়, বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ইয়াছিন সরদারের স্ত্রী সাজেদা খাতুনের সাথে পারিবারিক অশান্তি শুরু হয়। অশান্তির এক পর্যায়ে স্ত্রী সাজেদা খাতুন অভিমান করে ঘরে রাখা কীটনাশক পান করে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাৎক্ষনিকভাবে পার্শ্ববর্তী কাশিয়াডাঙ্গা গ্রামের এক গ্রাম্য চিকিৎসক(কবিরাজ) আজগর পাড়ের কাছে নিয়ে গেলে তার ( সাজেদা) মৃত্যু হয়েছে বলে জানান।

পারিবারিকভাবে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা বিষপানে আত্মহত্যার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান।

তিনি আরও জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। প্রসঙ্গতঃ কলারোয়া উপজেলা’তে চলতি মাসে(অক্টোবর) কয়েক দিনের ব্যবধানে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় এলাকার সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত