বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গাছজুড়ে আমের মুকুল আশা জাগাচ্ছে ভালো ফলনের, পরিচর্যায় বেড়েছে ব্যস্ততা

সাতক্ষীরার কলারোয়ার গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। গাছজুড়ে মুকুল আশা জাগাচ্ছে ভালো ফলনের। আর সেই সম্ভাবনা থেকেই আম গাছে পরিচর্যায় ব্যস্তা বেড়েছে সংশ্লিষ্টদের।

শীত মৌসুম চলে যাওয়ার উপক্রম। গত ২/১ দিন রীতিমতো গরম পড়তে শুরু করেছে। পরিবেশের এমনই অবস্থায় কলারোয়া উপজেলা প্রায় সবখানে আম গাছ মুকুলে মুকুলে ছেয়ে গেছে। মৃদু বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের ঘ্রাণ। মুকুলের আধিক্যতা জানান দিচ্ছে মধুমাসের আগমনী বার্তার।

এ বছর উপজেলায় শীতের প্রভাব কম থাকায় আগাম মুকুল ধরেছে আম গাছে- এমনটা বলছেন আম চাষী, মৌসুমী ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। পাশাপাশি বৃষ্টিসহ আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় আমের বাম্পার ফলনের প্রত্যাশা করছেন তারা।

উপজেলার বিভিন্ন এলাকার ছোট-বড় আম বাগান রয়েছে। এমনকি ফসলি জমিতেও আম গাছ রোপন করে মৌসুমী ব্যবসা করেন অনেকে। আর এ সকল আম গাছে ইতোমধ্যে মুকুল ফোটার দৃশ্য সবখানে। স্বাভাবিকভাবেই আমের মুকুল পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে আম চাষী ও বাগান মালিকদের।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা